সেওমার ফোন, দুশ্চিন্তামুক্ত রকিব

প্রকাশিত: ২:৩৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক:  প্রেমের রঙ্গমঞ্চ থেকে উড়ে যাওয়া সেই ব্রাজিলিয়ান নারী তার প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলেছেন। মঙ্গলবার রাতে ওই নারীর স্বামী রকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার স্বামী রকিবকে রেখে ব্রাজিলে চলে যান সেওমা। এরপর থেকে থেকে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এতে রকিব অনেকটাই দুশ্চিন্তায় পড়ে। অবশেষে সেওমা ভিজেহার ফোন পেয়ে তার সেই দুশ্চিন্তা কেটেছে বলে জানান রকিব।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ব্রাজিলীয়ান নারী সেওমা ভিজেহার সঙ্গে বাংলাদেশের নবীগঞ্জের ছেলে আবদুর রকিবের। এরপর শুরু হয় প্রেম। প্রেমের সূত্র ধরে সাত সমুদ্র পাড়ি দিয়ে প্রেমিকের কাছে ছুটে আসেন সেওমা।

গত ৩১ ডিসেম্বর নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হালিতলা (বারৈকান্দি) গ্রামে আসেন ব্রাজিলীয় নারী সেওমা। ৩ জানুয়ারি ইসলাম ধর্ম গ্রহণ করে পরদিন কলেজছাত্র আবদুর রকিবের সঙ্গে বিয়ে হয় সেওমার।

অল্প সময়ের মধ্যে নবীগঞ্জবাসীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু শনিবার স্বামী রকিবকে রেখে ব্রাজিলে চলে যান সেওমা।

আরও পড়ুন  জঙ্গি আস্তানা সন্দেহে কুমিল্লার কোটবাড়ির ‘আরমানী’ ভবন ঘেরাও

৪৭ বছর বয়সী সেওমা ভিজেহা একজন স্বামী পরিত্যক্তা নারী। তিনি ২ কন্যা ও ১ পুত্র সন্তানের জননী। অবিবাহিত কলেজছাত্র রকিব এসব জানার পরও প্রেমের সম্পর্ক ধরে রাখে। প্রায় নয় মাস প্রেমের সম্পর্ক চলাকালে রকিবকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সেওমা।

কিন্তু ভিসা জটিলতার দোহায় দিয়ে স্বামী রাকিবকে না নিয়েই বাংলাদেশ থেকে চলে যান ব্রাজিলীয় নারী সেওমা ভিজেহা। এর পর থেকে রকিব এবং তার পরিবারসহ বন্ধুবান্ধবের মনে দেখা দেয় নানা প্রশ্ন।

রকিব জানান, সেওমা আমাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু ভিসা জটিলতার কারণে নিতে পারেনি।

রকিবের কয়েকজন বন্ধু বলেন, আমাদের মনে হয় সে আর বাংলাদেশে আসবে না। আর রকিবকে নিবে বলেও মনে হয় না। কারণ তার এবং রকিবের বয়সের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর এই বিষয়টি তার সন্তানরা মেনে নেবে না বলেও সেওমা সংশয় প্রকাশ করেছেন। তাই আমাদের মনে হয় সে রকিবের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবে না। এরই মধ্যে ব্রাজিল থেকে ফোন আসে রকিবের কাছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ