সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৫৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক:
শনিবার সকালে এক অনুষ্ঠানেতিনি বলেছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হলেও তিনি নির্বাচন করতে পারবেন। দেশে আর কোনো দিন এক দলীয় নির্বাচন হবে না। বিএনপির আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলবে।
মওদুদ আহমেদের এমন বক্তব্যে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে। কী ক্ষমতাসীন, কী বিরোধী সব মহলেই এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। চলছে নানা হিসাব-নিকাশ।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির শীষ পর্যায়ের এক নেতা বলেন, বিষয়টি নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলবেন। কেননা, এমন মন্তব্য দলকে বেকায়দায় ফেলতে পারে।
তবে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকা বিএনপির নেতারা এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।
দুটি ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিচার চলছে। বিচার আত্মপক্ষ সমর্থন পর্যায়ে আছে। বিএনপির নেতারা আশঙ্কা করছেন, দ্রুত তার সাজা হবে। এটি হলে বিএনপি কীভাবে চলবে, খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না, এসব বিষয়ে দলেও নানা আলোচনা চলছে।
মওদুদ বলেন, ‘ধরে নিলাম মিথ্যা মামলায় একটি রায়ে তার (খালেদা জিয়া) সাজা হয়ে গেল। ভালো কথা, আমরা আপিল ফাইল করব। আপিলটা হলো কনটিনিউশন অব দা প্রসিডিংস। অর্থাৎ যে বিচার হয়েছে, এটা হলো সে বিচারের ধারাবাহিকতা। তখন আমরা তার জন্য ইনশাআল্লাহ জামিন নেব। বেগম খালেদা জিয়া সাজাপ্রাপ্ত হলেও নির্বাচনে সরাসরি অংশ গ্রহণ করতে পারবেন।’
এ দিকে মওদুদের এমন বক্তব্যে ক্ষমতাসীন মহল বেশ উৎফুল্ল। কেননা, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা ও মন্ত্রী আগেই মন্তব্য করে আসছিলেন, বিএনপির ভেতরকার লোকজনই চায় খালেদা জিয়া সাজা হোক। গত সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির নেতারা তলে তলে বলেন, ‘খালেদা জিয়া জেলে যাক। কেন তার বিচারের রায় হতে দেরি হচ্ছে?’ কিন্তু তারা রাজপথে দাঁড়িয়ে বলেন, ‘খালেদা জিয়া জেলে গেলে নির্বাচন হবে না।’ বিএনপির নেতাকর্মীরাও জানেন খালেদা জিয়ার এতগুলো অপরাধ এবং তার নামে যতগুলো মামলায় হয়েছে যে তার সেখান থেকে রেহাই পাওয়ার উপায় নেই।
মওদুদের ওপর ক্ষুব্ধ খালেদা জিয়াও। দলটির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা তার কঠোর সমালোচনা করেন, বাজে ভাষায় আক্রমণও করেন ওই সময়। এনিয়ে মওদুদের কড়া সমালোচনা চলে দীর্ঘদিন। এতে ওই সময় বিএনপির এই নেতা তখন অনেকটাই একঘরে হয়ে ছিলেন। এরপর ধীরে ধীরে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করেন। অংশ নিতে থাকেন সভা-সেমিনারে। এরই মধ্যে তিনি আবার এই মন্তব্য করে বিএনপির নেতাকর্মীদের সমালোচনার মুখে পড়লেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি