সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৭
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট নগরীর মুনশিপাড়ায় সালেহ আহমদ (১১) নামে এক গৃহকর্মী কিশোরের মৃত্যু ঘটেছে। এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত কিশোরের পিতা গৃহকর্তার বিরুদ্ধে পুত্র হত্যার অভিযোগ এনে সিলেট কোতোয়ালি থানায় মৌখিক অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত গৃহকর্তার নাম মো. রশিদ খান। তিনি বর্তমানে আত্মগোপনে রয়েছেন। পুলিশের ধারনা- গতকাল (২৭ ফেব্রুয়ারি) সালেহ আহমদের মৃত্যু হয়েছে।
নিহত কিশোরের পিতা জবান আলী জানান, তাদের বাড়ি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মিরারগাঁও-এ। মাত্র ১০ দিন আগে নিহত সালেহের সিএনজি অটোরিকশা চালক বড় ভাইয়ের বন্ধুর মাধ্যমে নগরীর মুনশিপাড়াস্থ ৩০ নং বাসার রশিদ খানের বাসায় গৃহকর্মীর কাজ নেন। গতকাল ওই বন্ধু মারফত আবার জবান আলী খবর পান যে তার ছেলে মারা গেছে। তৎক্ষণাৎ তারা রশিদ খানের বাসায় গিয়ে জানতে পারেন সালেহকে নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে নিয়ে গেছেন। তখন তারা ওসমানী মেডিকেলে গিয়ে সাহেলকে মৃত দেখতে পান। তবে রশিদ খানকে ওসমানী মেডিকেল কলেজেও পাওয়া যায় নি। জবান আলী বলেন, ‘আমার ছেলের গলায় একটা দাগ দেখতে পেয়েছি।’
এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আমহদ জানান, অভিযোগ পেয়ে পুলিশ ওসমানী মেডিকেলে যায়। নিহতের গলায় একটা দাগ রয়েছে ঠিকই তবে এটি কিসের তা ময়না তদন্তের আগে বলা যাবে না। লিখিত অভিযোগ পেলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে। বর্তমান সালেহ আহমদের লাশ সিলেট ওসমানী মেডিক্যাল কলেজে রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি