মুসলমাদের সম্মান নষ্ট করছে জঙ্গিরা

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলামের নামে মুসলমাদের সম্মান নষ্ট করছে জঙ্গিরা।

বুধবার বিকেলে ফরিদপুরে ৩১ টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কোনো ছেলে-মেয়েরা যেন জঙ্গির পথে না যেতে পারে সে জন্য অভিভাবক, শিক্ষক ও প্রশাসনকে আরো কঠোর হতে হবে।

তিনি বলেন, জঙ্গি, মাদক ও সন্ত্রাসের পথ পরিহার করতে হবে। এদেশে জঙ্গিবাদের কোনো স্থান হবেনা।

সন্ত্রাস ও জঙ্গিবাদকে রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ