সিলেট | |
প্রকাশিত: 11:56 PM, March 31, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: নিহত ডন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জের ধরেই তিনি খুন হন।সুত্র এমনটাই নিশ্চিত করেছে। সুত্রমতে, ডন ছাত্রদলের জামান গ্রুপের কর্মী ছিলেন।
এ ঘটনায় রাব্বী, সাজু ও সাথী নামের ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশের ভাষ্যমতে, আবু সিনা ছাত্রাবাসের সামনে কয়েক মাস আগে একটি হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত ছাত্রদল কর্মী ডন হাসান ঐ মামলার চার্জশীটভুক্ত আসামী। কয়েকমাস জেল খাটার পর বেরিয়ে এই মামলার কয়েকজন সাক্ষীর উপর হামলা চালান তিনি।এর জের ধরে শুক্রবার রাতে ওসমানী মেডিকেলের সামনে পেয়ে তার ওপর হামলা চালিয়ে খুন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত ডন নগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। শাওন নামের এক স্কুল ছাত্র হত্যা মামলার চার্জশীটভূক্ত আসামী তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি