সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ১২, ২০১৭
সংবাদদাতা বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ ৪জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অভিযুক্ত অপর তিনজন হচ্ছেন, সাবেক এমপি ও সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর পিএস কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা রুবেল আহমদ ও দৌলত ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ছালিক মিয়া। গত ৬ এপ্রিল সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ‘কাকন দে’র ৩য় আদালতে ওই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ আ’লীগের সাবেক সহ-সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন। সিলেট আদালতে ২০০৬ সালের ৫৭ধারায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনে দায়েরকৃত বিশ্বনাথ সি,আর মোকদ্দমা নং- ১০৮/২০১৭ইংরেজী।
অভিযোগে সূত্রে জানাযায়, গত ২১ মার্চ সিলেটে আ’লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে স্বাগত জানিয়ে উপজেলা আ’লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে প্রকাশিত বক্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার। তিনি সংবাদ সম্মেলনের দিন রাতে তার ফেইসবুক স্ট্যাটাসে ফখরুল আহমদ মতসিন ও তার মৃত বাবাকে নিয়ে কটুক্তি করেন। বাবুল আখতারের সেই স্ট্যাটাসটি শেয়ার করেন কবিরুল ইসলাম, এবং কমেন্ট করেন রুবেল আহমদ ও ছালিক মিয়া।
এপ্রসঙ্গে বিশ্বনাথ থানার ওসি মনিরুল ইসলাম পিপিএম বলেন, এখনও কোন নির্দেশনা পাননি। তবে রাতের মধ্যে থানায় পৌছাঁতে পারে জানিয়ে তিনি বলেন আদালতের নির্দেশনা পাওয়া মাত্রই মামলা গ্রহণ করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি