সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, মে ২২, ২০১৭
মাঠে ময়দানে ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কয়েকদিন আগে শেষ হওয়া তিন ম্যাচ সিরেজের শেষ টেস্ট খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন ইউনুস খান। পাকিস্তান ক্রিকেটের বিশ্ব দূত হয়ে উঠা ইউনুস রাঙিয়ে গেছেন আসলে বিশ্ব ক্রিকেটকেই। টেস্ট ক্রিকেটে তার দশ হাজার রান করাটা এর প্রমাণ। ক্রিকেটকে বিদায় বলার পর সোমবার দেশে ফিরলেন ইউনুস। নিজেদের ক্রিকেট ইতিহাসের অন্যতম নায়ককে বীরের মর্যাদাতেই বরণ করে নিল পাকিস্তান।
ইউনুসের দেশে ফেরার খবরে তার অসংখ্য ভক্ত-অনুরাগী ভিড় জমিয়েছিলেন করাচি বিমানবন্দরে। এ সময় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ইউনুস। বিমানবন্দর থেকে নিজের বাড়ি ফেরা পথেও তার সঙ্গী হলো সংবর্ধনা আর ভক্তদের ভালোবাসা। বাড়ির সামনেও সমর্থকদের আয়োজনে সংবর্ধনা পান ইউনুস। এসময় পাকিস্তানের অন্যতম রাজনৈতিক সংগঠন এএনপি নেতা শাহি সাইদও উপস্থিত ছিলেন।
পাকিস্তানকে টি-টুয়েন্টি শিরোপা উপহার দেওয়া অধিনায়ক ইউনুস তার ভক্তদের উদ্দেশ্যে বলেন, মাঠের খেলাকে বিদায় বললেও ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছেন না তিনি। থাকবেন এতদিনের ভালবাসার ক্রিকেটের সাথেই। ক্রিকেট ছাড়ার আগে থেকেই অবশ্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাহরিয়ার খানের বিশেষ উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। দেশে ফেরার আগে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডেও সংবর্ধনা দেওয়া হয় ইউনুসকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও চলছে ইউনুস বন্দনা।
১৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১১৮টি টেস্ট, ২৬৫ ওয়ানডে ও ২৫টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ইউনুস। ৩৪টি সেঞ্চুরি ও ৩৩টি ফিফটি সহ টেস্টে ইউনুসের রান ১০০৯৯। ৭টি সেঞ্চুরি ও ৪৮টি ফিফটিসহ ওয়ানডেতে করেছেন ৭২৪৯ রান। আর ২৫ টি-টুয়েন্টিতে ইউনুস করেছেন ৪৪২ রান। দেশকে ৯টি টেস্ট, ২১টি ওয়ানডে ও ৮টি টি-টুয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন ইউনুস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি