সিলেটকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, মে ২৪, ২০১৭

সিলেটকে বাল্যবিয়ে মুক্ত  ঘোষণা

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট বিভাগকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম। বুধবার সকালে সিলেট নগরীর রিকাবিবাজার কবি নজরুল অডিটোরিয়ামে এ ঘোষণা দেন তিনি। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি রিকাবিবাজারে গিয়ে শেষ হয়। পরে কবি নজরুল অডিটোরিয়ামে শপথ বাক্য পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিলেট বিভাগকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নাসিমা বেগম।অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- ইউনিসেফ বাংলাদেশ’র কাজী দিল আফরোজা ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার মোসাম্মৎ নাজমানারা খাতুন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সাংসদ জেবুন্নেসা হক প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিল। সিলেট বিভাগকে বাল্যবিয়েমুক্ত রাখতে বক্তারা তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ