সিলেট | |
প্রকাশিত: 12:55 AM, May 25, 2017
মাঠে ময়দানে ডেস্ক: কে বলেছে পারবে না, সব শঙ্কা কাটিয়ে উঠে শেষ মুহূর্তে ঠিকই সেরা খেলাটা উপহার দিল টাইগাররা। আর এতে করে সরাসরি বিশ্বকাপ ক্রিকেটে খেলার পথটা নিজেদের করেই নিল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে দুই রেটিং পয়েন্ট ঝুড়িতে নিল মাশরাফি বাহিনী।
৯১ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশের এখন পয়েন্ট ৯৩। আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটে জিতে এক পয়েন্ট পেলেও নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এক পয়েন্ট হারাতে হয়। আর আজ কিউইদের হারিয়ে পূর্ণ দুই পয়েন্ট পেল বাংলাদেশ।
সেক্ষেত্রে শ্রীলঙ্কাকে টপকে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিয়ের ছয় নম্বরে উঠে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে ৯৩ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা রয়েছে র্যাঙ্কিয়ের ছয় নম্বরে। কিউইদের হারানোর ফলে বাংলাদেশেরও পয়েন্ট হবে ৯৩।
তবে ভগ্নাংশের হিসেবে শ্রীলঙ্কার চেয়ে কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশ। ফলে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ছয় নম্বরে ওঠে যাবে মাশরাফির দল। যেটা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সেরা র্যাঙ্কিং।
বিদেশের মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের মাধ্যমেই এই সেরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে উঠে এলো বাংলাদেশ।
২৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৮.২ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ’র ব্যাটে জয়ের হাসি হাসে তামিম-সাকিবরা। এ যেন টাইগারদের অন্যরকম অনুভূতি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি