সিলেট | |
প্রকাশিত: 1:42 AM, June 15, 2017
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার ফখর জামান আউট হলেও পাকিস্তান ২৮ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ১৫৭ রান। এর পর দ্বিতীয় উইকেট আজহার আলী যখন সাজঘরে ফিরে যান তখন ৩২ ওভার ২ বলে পাকিস্তানের সংগ্রহ ১৭৩ রান। এর পর আর কোনো উইকেট খরচ করতে হয়নি তাদের। ৩৭ ওভার ১ বলে খেলে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকবাহিনী। এই সুবাদে ইতিহাস গড়ে প্রথম বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে যায় পাকিস্তান।
আদিল রশিদের শিকার হয়ে এই টুর্নামেন্টেই ওয়ানডেতে অভিষেক হওয়া ফখর জামান ফিরে গেছেন ক্যারিয়ারের দ্বিতীয় হাফসেঞ্চুরি করে। এক ছক্কা ও ৭ চারে তিনি করেছেন ৫৮ বলে ৫৭ রান। ক্যারিয়ারের ১১তম হাফসেঞ্চুরি তুলে নিয়ে আজহার করেছেন ১০০ বলে ৭৬ রান। তার পর বাবর আজম ব্যাট হাতে করছেন ৪৫ বলে ৩৮ রান এবং মুহাম্মদ হাফিজ করেছেন ২১ বলে ৩১ রান। এরপর আর কোনো উইকেট না হারিয়ে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় সরফরাজরা।
টস জিতে প্রথমে বোলিং নেওয়া পাকিস্তান উইকেট পেতে পারতো ইনিংসের দ্বিতীয় বলেই। কিন্তু জেসন রয়ের পরিবর্তে দলে ঢোকা জনি বেয়ারস্টোর বিপক্ষে জুনাইদ খানের আবেদনে আম্পায়ার সাড়া দেননি। পাকিস্তান অবশ্য রিভিউ নিয়েছিল। রিপ্লেতে পরিস্কার, উইকেটে পিচ করা বলটি উড়িয়ে নিত বেয়ারস্টোর অফ স্টাম্পের বলে। কিন্তু রিভিউতে আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। তবে উইকেটের জন্য পাকিস্তানিদের খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। ষষ্ঠ ওভারেই অ্যালেক্স হেলসকে বাবর আযমের ক্যাচ বানিয়ে পাকিস্তানকে প্রথম ব্রেক থ্রু দেন রুম্মন রাইস। হেলস ১৩ বলে ১৩ রান করে ফিরে যাওয়ার পর বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকসরা চেষ্টা করেছেন বড় ইনিংস খেলার। কিন্তু তাদের কারো স্বপ্নই সফল হতে দেননি পাকিস্তানি বোলাররা।
কারণ, ১৬২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। দলকে ১৮১ রানে রেখে রান আউট হয়ে ফিরে যান আদিল রশিদও। এরপরও ইংল্যান্ডের স্কোর ২০০ পেরিয়ে গেছে বেন স্টোকসের সুবাদে। সময়ের অন্যতম সেরা অল-রাউন্ডার একপ্রান্ত আগলে রেখে করেছেন ৬৪ বলে ৩৪ রান। গত বছর দুয়েক ধরে সেঞ্চুরি-হাফসেঞ্চুরি করাটাকে ডাল-ভাত বানিয়ে ফেলেছেন ইংলিশ বোলাররা! কার্ডিফের সেমি-ফাইনালে সেই ইংল্যান্ডের ইনিংসে একটা হাফসেঞ্চুরিও নেই! সর্বোচ্চ ৪৬ রান করেছেন জো রুট। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন শূন্য রানে বেঁচে যাওয়া বেয়ারস্টো। ইংল্যান্ডের পুরো ইনিংসে কোনো ছক্কা নেই। চার মাত্র ১৫টি। ২০১৫ বিশ্বকাপের পর থেকে এ পর্যন্ত ২৫ ওভারের বেশি খেলা হয়েছে, এমন ইনিংসে এটাই সর্বনিম্ন বাউন্ডারির রেকর্ড!
ইংল্যান্ড একাদশ :
ইয়ন মরগান, আলেক্স হেলস, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট, জেক বল ও মার্ক উড।
পাকিস্তান একাদশ :
সরফরাজ আহমেদ, আজহার আলি, ফাখর জামান, বাবর আযম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, হাসান আলি, রুম্মন রাইস, জুনায়েদ খান ও শাদাব খান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি