সিলেট | |
প্রকাশিত: 8:23 PM, July 11, 2017
প্রভাতবেলা প্রতিবেদক: নগরীতে অভিযান চালিয়ে মো. শাহিন আহম্মেদ (৩২) নামের এক এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মেজরটিলার ইসলামপুর থেকে অভিযান চালিয়ে র্যাব তাকে গ্রেফতার করে। শাহিন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার নাগলাবাজার গ্রামের মো. জাহের আলীর ছেলে। সে বর্তমানে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর গ্রামে বসবাস করে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী গ্রেফতারে তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর একটি বিশেষ অভিযানিক দল শাহপরাণ থানায় অভিযান পরিচালনা করে। এতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। সে দীর্ঘদিন যাবৎ গ্রেফতার এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আসছে।
আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি