জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় ২ জনের প্রাণহানি

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০১৭

প্রতিনিধি, জৈন্তাপুর: জৈন্তাপুরে সিলেট-তামাবিল মহাসড়কে দূর্ঘটনায় নিহত ২, আহত ৭। এলাকাবাসী সূত্রে জানাযায়- ১২ আগষ্ট শনিবার বিকাল ২ ঘটিকার সময় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল বাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা হরিপুর গামী লেগুনা নং সিলেট-ছ-১১-২১৯৮ এর সাথে জাফলং থেকে ছেড়ে যাওয়া ট্রাক নং ঢাকা মেট্্েরা-ট- ১১-২৩৭০ এর সাথে মুখোমুখি সংঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে লেগুনা চালক নিহত হয়েছে। এছাড়া সিলেটে নেওয়ার পথে এক মহিলা নিহত হয়েছেন। এছাড়া এক শিশু সহ প্রায় ৭জন মারাত্বক আহত হয়েছেন। নিহত চালক জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের দক্ষিণ বাগেরখাল গ্রামের মোবারক আলীর ছেলে বিলাল হোসেন(২২)। অপর নিহত মহিলার পরিচয় সহ আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ