আনন্দঝর্ণা ডেস্ক: আবারও আলোচনায় ড. মাহফুজুর রহমান । এটিএন বাংলার চেয়ারম্যান নিত্য নতুন ঘটানার জন্ম দিয়ে সোশ্যাল মিডিয়ায় আসছেন। এবার মেককাপ ম্যানের ভূমিকায় রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন মাহফুজুর রহমান। জনপ্রিয় নায়িকা পপির মেকআপ নিয়ে অসন্তুষ্ট হয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান। সম্প্রতি একটি সিনেমার শুটিং সেটে উপস্থিত হন ড. মাহফুজুর রহমান। সাদেক সিদ্দিকি পরিচালিত ‘সাহসী যোদ্ধার’ সিনেমাটি শুটিং শুরু হয়েছে। আইটেম গানের মধ্যদিয়ে যাত্রা করেছে এই ছবির কাজ। আনন্দবাজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘সাহসী যোদ্ধা’ পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী।
গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার। চিত্রগ্রহণে আছেন পনির। কোরিয়গ্রাফি করছেন আজিজ রেজা। চিত্র নায়িকা পপি আইটেম গানে পারফর্ম করছেন। গত রোববার শুটিং সেটে হঠাৎ উপস্থিত হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। সে সময় নায়িকা পপিকে দেখার পর হঠাৎ করে তিনি জানান, পপির মেকআপে অসঙ্গতি হয়েছে। ঠিক মতো হয়নি। পপির মেকআপ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ড. মাহফুজুর রহমান বলেন, ‘ মেকাআপ কে করেছেন? মেকআপ তো ভালো হয়নি’ পপি’র মেকআপ এর দায়িত্বে ছিলেন আর্টিস্ট মনির হোসেন। তার কাছ থেকে মেকআপ কিটস নিয়ে পপির মেকআপ নিজের হাতে ঠিক করতে থাকেন ড. মাহফুজুর রহমান। পপিকে সে সময় বেশ আনন্দিত দেখাছিল। মাহফুজুর রহমান পপিকে বলেন, ‘আমার জীবনে প্রথম আমি মেকআপ ম্যান হিসেবে কাজ করেছি। এখানে লজ্জার কিছু নেই। আমাদের সিনেমায় যত ভালো তোমাকে লাগবে, দর্শক হলে গিয়ে তত বেশি ছবি দেখবে।’ ‘সাহসী যোদ্ধার’ ছবিটির টানা শুটিং চলবে আগামি এপ্রিল পর্যন্ত। এফডিসি ছাড়াও সিলেট, কক্সবাজারে এ সিনেমার শুটিং হবে। পপি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আমিন খান, ইমন ও শিরিন শিলা।