সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৮
২২ মার্চ বৃহস্পতিবার স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সাফল্য উদযাপন করল সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এ উপলক্ষে সকাল ১০:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাস থেকে এক বনার্ঢ্য আনন্দ র্যালী নগরী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে আলোচনা সভার মাধ্যমে শেষ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন প্রফেসর মুয়ীজুর রহমান এর সভাপতিত্বে এবং প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মো: মনির উদ্দিন বলেন, স্বল্পোন্নত দেশ হতে উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশ। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ভঙ্গুরতা তিনটি সূচকের দু’টিতে বাংলাদেশ উত্তরণের যোগ্যতা অর্জন করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, উপ-গ্রন্থাগারিক মো: মোস্তফা কামাল, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান এক্রামুল ফারুক, ব্যবসায় প্রসাশন বিভাগের বিভাগীয় প্রধান আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান খালেদ হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি