সিলেট ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আলী আহমদ (২৫) ও রুমেল আহমদ (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এতে অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন।নিহতরা স্থানীয় মিত্রিমহল গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
২৪ মার্চ শনিবার সকালে উপজেলার সালুটিকর এলাকার বহর ও মিত্রিমহল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মসজিদের মালিকানার জমিতে দেয়াল নির্মাণ নিয়ে ২৩ মার্চ শুক্রবার বহর গ্রামের জামাল আহমদ এবং মিত্রিমহল গ্রামের আব্দুস সোবহানের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাতে এ নিয়ে সালিশ বৈঠকে হাতাহাতির ঘটনাও ঘটে।
এরই জের ধরে সকালে বহর গ্রামের বাসিন্দারা সালুটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেরা মিয়ার ছেলে জামাল আহমদ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিত্রিমহল গ্রামে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গিয়ে মিত্রিমহল গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে বহর গ্রামের লোকজনের হামলায় প্রাণ হারান আলী ও রুমেল।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন প্রভাতবেলাকে বলেন, সংঘর্ষ চলাকালে গুলিতে মিত্রিমহল গ্রামের দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক ও সাবেক চেয়ারম্যান তেরা মিয়ার ছেলে জামাল আহমদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সিলেটের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান খান। হামলাকারীদের আটক ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি