ব্রাজিলে হাত পা বাধা বাংলাদেশীর লাশ

প্রকাশিত: 11:02 PM, March 25, 2018

ব্রাজিলে হাত পা বাধা বাংলাদেশীর লাশ
লায়েছ আহমদ মিনু, ব্রাজিল থেকে: ব্রাজিলের গয়াইস রাজ্যের আগুয়াস লিন্দাস শহরের রাস্থায় নিজের গাড়িতে হাত পা বাধা অবস্থায় এক বাংলাদেশীর লাশ পাওয়া গেছে। ২৪ মার্চ শনিবার স্থানীয় সময় সকাল ১০ টার দিকে পথচারীরা তাকে মৃত দেখে পুলিশে খবর দেন। নিহতের নাম মাহফুজুর রাহমান । তার গ্রামের বাড়ি যশোর জেলায়। নিহতের মোবাইল ফোনের কল লিস্ট থেকে পরিচিতদের ফোন দেয় ব্রাজিল পুলিশ।কে ,বা কারা কি কারনে এই হত্যা কাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায় নি । তিনি ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় বসবাস করতেন। ব্রাজিলিয়ায় বাংলাদেশ হাই কমিশন মাহফুজুর রাহমান এর পরিবারের সাথে যোগাযোগের চেস্টা করছেন।

সর্বশেষ সংবাদ