সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০১৮
প্রভাতবেলা ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু দুর্লভ ছবি প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’। ২৬ মার্চ সোমবার স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে এসব ছবি প্রকাশ করে পত্রিকাটির অনলাইন সংষ্করণ।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালের ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীনতা ঘোষণা করে। তবে তা পাকিস্তান প্রশাসন মেনে নিতে পারেনি। সমগ্র পূর্ব পাকিস্তানে নির্মম হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানের সেনাবাহিনী। সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। ধর্ষণের শিকার হয় বহু নারী।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশটির সরকার প্রধান হন শেখ মুজিবুর রহমান। তাঁর অসাধারণ ব্যক্তিত্ব ও ব্ক্তব্যের জন্য ভারতে অত্যন্ত সমাদৃত ছিলেন।
সবগুলো ছবিই ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে’র নিজস্ব আর্কাইভ থেকে দেওয়া।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ও সংগীতজ্ঞ শ্যামল মিত্র। ছবি : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে নিজের মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিটি ১৯৭২ সালের ১৭ মার্চ তোলা। ইন্দিরা গান্ধী ঢাকায় এসেছিলেন। ছবি : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরির সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিটি ১৯৭৪ সালে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে তোলা। ছবি : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিভি গিরিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে স্বাগত জানালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছবিটি ১৯৭৪ সালে তোলা। ছবি : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে করা হয়েছে ক্যালেন্ডার, পোস্টার। তাই দেখাচ্ছেন প্রখ্যাত অভিনেতা সুনীল দত্ত। ছবি : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি