লংগদুতে জামায়াতের ৭ নারী কর্মী আটক

প্রকাশিত: 1:17 AM, March 27, 2018

লংগদুতে জামায়াতের ৭ নারী কর্মী আটক

সংবাদদাতা,রাঙামাটি:  রাঙামাটির লংগদু উপজেলার মুসলিম ব্লকের এক বাড়িতে  বৈঠক থেকে জামায়াতের ৭ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে কিছু ইসলামি   বই ও  সাংগঠনিকলিফলেট উদ্ধার করা হয়েছে।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত  জানান, মুসলিম ব্লকের রাবেতা মডেল হাইস্কুলের শিক্ষক ওসমানের বাসায় জামায়াতের সক্রিয় ছয় নারী কর্মী ও এর অঙ্গ সংগঠন ইসলামিক ছাত্রী সংস্থার এক কর্মী গোপনে সাংগঠনিক বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের বর্তমানে থানায় রাখা হয়েছে।২৬ মার্চ সোমবার সকালে তাদের আটক করা হয়।

সর্বশেষ সংবাদ