হবিগঞ্জে বাস উল্টে তিনজন নিহত

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, মার্চ ২৯, ২০১৮

হবিগঞ্জে বাস উল্টে তিনজন নিহত

প্রভাতবেলা প্রতিবেদক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে এ ঘটনা ঘটে।

২৯ মার্চ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মডেল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রভাতবেলাকে জানিয়েছেন শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল চন্দ্র ভৌমিক।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে দুমড়েমুচড়ে যায়।

বিমল চন্দ্র ভৌমিক জানান, দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি।

শেরপুর হাইওয়ে পুলিশ, তাজপুরের ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ