ইয়াবাসহ নারী ক্রিকেটার মুক্তা গ্রেফতার

প্রকাশিত: 4:00 PM, April 22, 2018

ইয়াবাসহ নারী ক্রিকেটার মুক্তা গ্রেফতার

সংবাদদাতা,চট্রগ্রাম: নারী ক্রিকেটার নাজবীন খান মুক্তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

আজ ২২এপ্রিল রোববার ভোরে বন্দরনগরীর কর্ণফুলী শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে মুক্তাকে আটক করা হয় বলে দুপুরে প্রভাতবেলাকে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

ওসি আরো জানান, মুক্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তিনি এর আগেও অনেকবার একইভাবে ইয়াবা পাচারের কাজ করেছেন। আজ ২২এপ্রিল ভোরে গ্রিনলাইনের একটি বাসে করে মুক্তা কক্সবাজার থেকে ঢাকায় আসছিলেন।

শাহ আমানত সেতুর গোলচত্বর এলাকায় বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাঁকে আদালতে কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

তবে এ ব্যাপারে মুক্তা বা তাঁর পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ