সিলেট | |
প্রকাশিত: 9:01 AM, April 24, 2018
সংবাদদাতা, সাভার: ঢাকার উপকণ্ঠ সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আবাসিক হলের বারান্দা থেকে পড়ে এক শিক্ষার্থী হয়েছেন বলে জানা গেছে। তার নাম সাইফুল্লাহ তালুকদার মহসিন।
২৩ এপ্রিল সোমবার গভীর রাতে সাভারের দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গভীর রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় সেমিস্টারের ছাত্র মহসিন নিজের কক্ষ থেকে অন্য কক্ষে যাচ্ছিলেন। এ সময় ছয়তলা থেকে মাটিতে পড়ে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে শিক্ষার্থীরা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ছাত্রের পরিবারের সদস্যরা জানান, মহসিন আবাসিক হল থেকে মাটিতে পড়ে যাওয়ার সময় ক্যাম্পাসে অ্যাম্বুলেন্স না ছিল না। এ কারণে তাঁকে হাসপাতালে আনা সম্ভব হয়নি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির রেজিস্ট্রার একে এম ফজলুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
খবর পেয়ে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ছাত্রের পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছেন।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর জানান, কীভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিহত ওই ছাত্র নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কোমরওরা গ্রামের বাসিন্দা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি