ভেজা নগর, ভেজা জীবন

প্রকাশিত: 12:58 PM, April 29, 2018

ভেজা নগর, ভেজা জীবন

মাকসুদা লিসাঃ সাত সকাল। ঘুমের আড়ষ্টতা তখন কাটেনি। বিছানায় এপাশ ও পাশ করছিলেন হয়তো অনেকেই। সেই আরামের ঘুমের হঠাৎ ব্যাঘাত ঘটলো আকাশে বিকট শব্দের আওয়াজে। কান পাতা দায়। ঝড়ো বাতাস। বাসা বাড়ীর জানালার কাঁচ ভেঙ্গে পড়ছিল কোথাও। বাতাসের দাপটে উড়ে যাচ্ছে কারো খোলা ছাদে শুঁকোতে দেয়া কাপড়। ভয় ও শঙ্কায় ভীত নগরবাসী। ভোরের আমেজ কেটে পড়ে যায় ব্জ্রপাতের বেরসিক হুঙ্কারে।

রাজধানী ঢাকার ভোরের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সময় গড়ালে কোথাও কোথাও হাল্কা রিমঝিম বৃষ্টি নামে। সকাল ৮টা থেকেই হামুল হুলুম। এরপর শুরু হয় বজ্রপাত ও বৃষ্টির টানা বর্ষণ। ঝড়ো হাওয়ায় ভেসে যায় নগরজীবন।

আজ সোমবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখীর তান্ডব। সাতসকালে ঝড় ও শিলা বৃষ্টিতে নগরবাসীকে পড়তে হয় বিড়ম্বনায়। স্কুল ও অফিসগামী লোকজনের পথ চলা থেমে যায়। ঝড়ের দাপটে রাজধানী বিভিন্ন এলাকার পুরানো গাছ উপড়ে ফেলে দিয়ে যায়। কোথাও ডাল-পালা ভেঙ্গে পড়ে রাস্তায় উপর।

আরও পড়ুন  জরুরি অবস্থা ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রায় ঘণ্টাখানেক চলে এভাবেই। টানা বর্ষণে রাস্তায় জমে যায় কোমড় সমান পানি। নিচু বাসা বাড়ীর উঠান ভড়ে যায় সুয়ারেজ পানি আঁটকে যাবার ফলে। পানি বন্ধী হয়ে পড়ে সকালের ঢাকার নগরবাসী। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল,ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বিছিন্নভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই সন্ধ্যায় কালবৈশাখী আঘাত হানছে। গত কয়েক বছরের তুলনায় ঝড় ও বৃষ্টির পরিমান বেড়ে গেছে অনেকটায়। এমনটা কয়েক বছর আগেও ছিলনা। এই তো গত বছরও বাংলাদেশের রাজধানী ঢাকায় রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে। অন্যান্য জেলার তুলনায় যা অনেক বেশী। গত ২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা ৬টা থেকে ২২ আগস্ট সকাল ৯টা পর্যন্ত গত ২৭ ঘণ্টার মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে ঢাকায়। এক্ষেত্রে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এরপর আগস্টে রাজধানীতে ১২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের এই পরিমাণ আগের বুধবারের প্রায় দ্বিগুণ ছিল। টানা বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু কিছু স্থানে বন্যায় কবলিত হয় নিম্ম অঞ্চল।

আরও পড়ুন  গোয়াইনঘাটে পুলিশ সদস্যের বাড়িতে ছাত্রীর অনশন

এমৌসুমেও ঢাকা রয়েছে ঝড় ,বৃষ্টি ও বজ্রপাতের বিপদসীমার মধ্যে। বর্ষা মৌসুমে রাজধানীবাসীর আতঙ্ক বাড়ছে। সীমাহীন দুর্ভোগ বাড়ছে সেই সঙ্গে।

আজকের ঢাকায় থেমে নেই বৃষ্টি , বিরতী দিয়ে দিয়ে জানান দিচ্ছে

আজ সে যাচ্ছেনা খুব তাড়াতাড়ি, ভেজা নগর, ভেজা জীবন

ভিজছে মন, দূরে উড়ে যায় ভেজা ভেজা কাক…।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ