সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮
প্রভাতবেলা প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার দেশবাসীকে তার সাম্প্রতিক সময়ের সফর সম্পর্কে অবহিত করবেন। এই লক্ষ্যে আগামী বুধবার (২ মে) বুধবার বিকাল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে প্রধানমন্ত্রী তার আরব, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া সফরের উল্লেখযোগ্য বিষয়গুলো সম্পর্কে কথা বলবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার (৩০ মে) এ কথা জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব অল্প সময়ে বিশ্বের তিনটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র সফর করেছেন। অস্ট্রেলিয়ায় তিন দিনের সরকারি সফর শেষে গত রবিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী। গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে অস্ট্রেলিয়া গিয়েছিলেন তিনি। সেই সম্মেলনে প্রধানমন্ত্রীকে মর্যাদাপূর্ণ ‘গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮’ প্রদান করা হয়। যা অনেক মর্যাদা ও সম্মানের।
প্রধানমন্ত্রী এর আগে সৌদি আরব ও যুক্তরাজ্যে আট দিনের রাষ্ট্রীয় সফর করেন প্রধানমন্ত্রী। গত ১৫ ও ১৬ এপ্রিল দুদিনের সফরে সৌদি আরব সফর করেন। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে গাল্ফ শিল্ড-১ শীর্ষক একটি যৌথ সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে (সিএইচওজিএম) যোগ দিতে ১৬ এপ্রিল লন্ডন পৌঁছান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ এপ্রিল সিএইচওজিএম-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি