“ব্যাংকিং খাতের অবস্থা যতটা খারাপ বলা হচ্ছে ঠিক তত খারাপ নয়”

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

“ব্যাংকিং খাতের অবস্থা যতটা খারাপ বলা হচ্ছে ঠিক তত খারাপ নয়”

প্রভাতবেলা প্রতিবেদকঃ  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ব্যাংকিং খাতের অবস্থা যতটা খারাপ বলা হচ্ছে ঠিক তত খারাপ নয়। তবে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণটা একটু বেশি। সোমবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ডিসিসিআইয়ের সভাপতি আবুল কাসেম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী এসময় মন্তব্য করেন এক্ষেত্রে সরকারি ব্যাংকগুলোর অবস্থা একটু বেশি খারাপ। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি প্রতিষ্ঠানের আমানত বেসরকারি ব্যাংকে রাখা হলে ৭ থেকে ৯ শতাংশ সুদ দিতে হবে। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তবে এটা এক ধরনের সামাজিক নিরাপত্তা হিসেবে কাজ করে তাই এতে বিনিয়োগকারী নিম্ন আয়ের মানুষদের বিষয়টিও বিবেচনা করা হবে।

তিনি আরো বলেন,সব সময় সঞ্চয়পত্রের সুদের হার আকর্ষণীয় রাখা হয়। তবে বর্তমান বাজারে ঋণের সুদের চেয়ে সঞ্চয়পত্রের সুদের হারের মধ্যে পার্থক্য অনেক বেশি হয়ে গেছে। এটা রিভিউ করা উঠিত।

আরও পড়ুন  অভ্যুত্থানে শহিদ পরিবারের দায়িত্ব নেবে সরকার

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণ ১১ শতাংশ এবং সরকারি ব্যাংকগুলোতে ১৩ শতাংশ। সরকারি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি ঠিক। আবার সরকারি ব্যাংকগুলো অনেক ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে করে থাকে। তাই তাদের খেলাপি ঋণের পরিমাণও একটু বেশি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ