ভিয়েতনামের কাছেও হেরেছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, মে ৪, ২০১৮

মাঠে ময়দানে প্রতিবেদকঃ ফুটসালে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা ভিয়েতনামের কাছেও হেরেছে। ভিয়েতনামের কাছে হার ৭-০ গোলের ব্যবধানে এই পরাজয় অনভিজ্ঞতার ফল। ফুটসালে বাংলাদেশ একেবারেই নবীন দল। ব্যাংককে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট লাল-সবুজ দলের জন্য নতুন দিগতের শুরু। টানা দুই ম্যাচে হারতে হলো সাবিনা খাতুনের দলকে। গ্রুপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার আছে ৭-১ গোলে হারে ছোটনের শিষ্যরা।

ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে অভিজ্ঞ ভিয়েতনাম প্রাধান্য বিস্তার করেই খেলেছে। শুক্রবার (৪মে) প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে পাঠিয়েছে আরো ৪টি গোল। ভিয়েতনামের হয়ে হ্যাটট্রিক করেছেন দো থাই গুয়েন।  প্রথম ম্যাবে মালয়েশিয়ার জালে ১ গোল দেয়া বাংলাদেশ এই ম্যাচে গোলের দেখাই পায়নি।

ভিয়েতনামের পরিকল্পিত ফুটবলের কাছেই আত্মসমর্পণ করেছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা।

ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যায় ভিয়েতনাম। দ্বিতীয়ার্ধের ভিয়েতনাম ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতীতে যায়। ভিয়েতনাম পরের সেশনে আরো বিপদজনক হয়ে উঠে সাবিনা-কৃষ্ণনাদের সামনে। এই অব্ধে আসে আরো চার গোল। বাংলাদেশের মেয়েদের অভিজ্ঞ ভিয়েতনামের কাছে ফুটসালে শিখার ছিল অনেক।

আরও পড়ুন  ম্যারাডোনার নামে বদলে যাচ্ছে নাপোলির স্টেডিয়াম

রোববার বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে চাইনিজ তাইপের সঙ্গে।

 

সর্বশেষ সংবাদ