সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মে ৫, ২০১৮
খাগড়াছড়ি সংবাদদাতাঃ নানিয়ারচরে গুলিতে সজীব হাওলাদার নিহতের প্রতিবাদে ও মহালছড়ি থেকে অপহৃত তিন যুবককে উদ্ধারের দাবিতে খাগড়াছড়িতে রোববার (০৬ মে) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
শনিবার (০৫ মে) সকালে ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা এ কর্মসূচি ঘোষণা করেন।
জানা গেছে, খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে পার্বত্য অধিকার ফোরাম ও বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। এসময় বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ চেঙ্গী স্কয়্যার মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখা এক প্রতিবাদ সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করে। এ সময় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি মাঈন উদ্দিন, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম।
বক্তারা বলেন, এখনো অপহৃত তিনজনের কোনো খোঁজ নেই। প্রশাসন নিরব ভূমিকায় রয়েছে। এর মাঝে সন্ত্রাসীদের গুলিতে বাঙালি যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। এদিকে সজিব হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ি রেন্ট এ কার চালক মালিক সমিতি। তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুরের দিকে খাগড়াছড়ি-নানিয়ারচর সড়কের বেতছড়ি এলাকায় প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে মাইক্রোবাসচালক সজিব ছাড়াও ইউপিডিএফের (গণতান্ত্রিক) শীর্ষ নেতা তপন জ্যোতি চাকমাসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা অপর আটজন আহত হন।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রোববারের মধ্যে অপহৃত তিনজনকে উদ্ধার করতে না পারলে টানা ৭২ ঘণ্টা হরতাল পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তরা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি