সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, মে ১৯, ২০১৮
মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় দুজনের প্রাণ কেড়ে নিয়েছে।
শনিবার (১৯ মে) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ছেলে নেপুর আলী (৫০) বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার পুত্র। এবং অটোরিকশা চালক তারেক মিয়া (২২) ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে।
ঘটনাস্থলে পৌঁছে জানা যায়, সকালে অটোরিকশায় করে নেপুর ও তারেক মৌলভীবাজার রওনা হয়েছিলেন। আসার পথে শরতলীর ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখাগামী যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
বাসের প্রচন্ড ধাক্কায় অটোরিকশা চালক ও যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাদের বাঁচানো সম্ভব হয়নি। দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানিয়েছেন, এ দুর্ঘটনায় প্রাণ কেড়ে নেয়া বাসটি আটক করেছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি