সিলেট ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ বলিউডে অনেক সমৃদ্ধ সালমান খান পরিবার, সেই পরিচয়েই প্রতিদিন কোনো না কোনো খবরের সংবাদ শিরোনাম হন। তবে এবার খান পরিবারের একজন সদস্য খবরে এসেছেন ভিন্ন শিরোনামে, আর সেই শিরোনামের ব্যক্তি সালমান খানের ভাই আরবাজ খান। আইপিএলে ম্যাচ পাতানো নিয়ে তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য আরবাজকে ডেকে পাঠিয়েছে পুলিশ।
আইপিএলে বাজি ধরা নিয়ে আরবাজ খানকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । এ মৌসুমের আইপিএলে বাজি ধরেছেন আরবাজ খান।
একই সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা, পরিচালনা ও অভিনয়ের সঙ্গে জড়িত তিনি। কিন্তু তার থেকেও বড় পরিচয় তিনি বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ভাই আরবাজ খান। কিন্তু এবার হয়তো নতুনভাবেই পরিচিত হতে যাচ্ছেন এই অভিনেতা। ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে যাচ্ছে আরবাজের নাম!
সনু জালান নামের এক বুকিকে পুলিশি জিজ্ঞাসাবাদেই উঠে এসেছে আরবাজের নাম। পুলিশের অপরাধবিরোধী ইউনিট জবানবন্দি দেওয়ার জন্য তাকে ডেকে পাঠিয়েছে। বুকিদের মাধ্যমে আইপিএলের ম্যাচ চলাকালে জুয়া খেলার অভিযোগ উঠেছে আরবাজের বিরুদ্ধে।
ইউনিটের সিনিয়র পরিদর্শক প্রদীপ শর্মা জানিয়েছেন, ম্যাচ ফিক্সিংয়ে আরবাজের কোনো সম্পৃক্ততা আছে কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবেদের জন্যই তারা আরবাজকে ডেকে পাঠিয়েছেন। ‘ম্যাচ পাতানোতে তাঁর ভূমিকা বুঝতে এবং সেটা বোঝা যাবে জবানবন্দি নেওয়ার পরই।’
ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী, আইপিএলে বাজি ধরে ২ কোটি ৮০ লাখ রুপি খুঁইয়েছেন ৫০ বছর বয়সী আরবাজ।
এ নিয়ে জালান তাকে একাধিকবার হুমকিও দিয়েছিল। তবে এ ঘটনায় সালমান খান বা তার পরিবারের অন্য কোনো সদস্য জড়িত আছেন কিনা তা জানা যায়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি