বৃহস্পতিবার বিএনপি’র বিক্ষোভ !

প্রকাশিত: 2:25 PM, June 19, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসসার দাবিতে ২১ জুন বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

 

সরকারের উদ্দেশ্যে করে রিজভী আহমেদ বলেন, , এই মুহুর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ইউনাইটেড হাসপাতালে তাঁর যথাযথ চিকিৎসা দিতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা থেকে সরে গিয়ে তত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে লেট ক্লিয়ারিং এর জন্য অনেক বেশী ডেমারেজ দিতে হবে’।

 

মঙ্গলবার (১৯ জুন) নয়া পল্টনের বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

 

তিনি বলেন, বাংলাদেশে চলছে এক আজব শাসন। এখানে বিরোধী দল, বিরোধী মত ও বিরোধী ক্ষমতাসীন আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার শক্তিতে এখন দেশে দন্ডমুন্ডের কর্তা সেজে বসেছে। বেগম খালেদা জিয়াকে শুধু অন্যায়ভাবে সাজাই দেয়া হয়নি, এখন তাঁর ওপর চলছে নানা কায়দায় অমানবিক নিষ্ঠুর নির্যাতন। তাঁর শারীরিক অসুস্থতার যাতে যথাযথ চিকিৎসা না হয় তার জন্য সরকার এমন কোন ফন্দি নাই যা আঁটছে না’।

আরও পড়ুন  কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় খালেদার জামিন নামঞ্জুর

 

ইউনাইটেড হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে রিজভী আহমেদ ব্যাখ্যা দিয়ে বলেন, ‘ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে চান এইজন্য যে, ইতিপূর্বে খালেদা জিয়া সেখানে চিকিৎসা নিয়েছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক, উন্নতমানের পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি-যেগুলো সুযোগ ইউনাইটেড হাসপাতালে রয়েছে’।

 

রিজভী আহমেদ বলেন, ‘রোগী সাধারণতঃ আস্থাভাজন চিকিৎসকের কাছেই যেতে চান। আস্থা তৈরী হয় চিকিৎসক কর্তৃক রোগীর আরোগ্য হয়’।

 

রিজভী আহমেদ বলেন, ১৮৯৪ সালে কারাবিধি যখন তৈরী হয় তখন ইউনাইটেড বা স্কয়ার হাসপাতাল ছিল না। কিন্তু এখন বেসরকারী হাসপাতালে সেবার মান উন্নতমানের বলেই মানুষ সেখানে ভীড় করে’।

 

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে আরো গুরুতর, আরো বিপদজনক অবস্থার দিকে ঠেলে দেয়ার জন্যই সরকার গড়িমসি করছে। দায়িত্বজ্ঞানহীন উক্তি, তথ্য সন্ত্রাসের আশ্রয় নিয়ে মন্ত্রীরা জনমনে অপপ্রচারের দ্বারা বিভ্রান্তির সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছেন’।

 

সর্বশেষ সংবাদ