সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, জুন ২২, ২০১৮
আগামীকাল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভা এবং দলের কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দলের সর্ববৃহৎ ফোরামের সভা ডাকা হয়েছে । সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নেতাকর্মীদের নির্বাচনী বার্তা দিতে পারেন বলে জানা গেছে।
বর্ধিত সভা সফল করতে সকালে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে কো-অর্ডিনেশন সভা হয়েছে। এতে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
শনিবার সার্বিকভাবে ১০টি ইস্যু নিয়ে সরগরম থাকবে ক্ষমতাসীন দলের বিশেষ এ বর্ধিত সভা।
আরো উপস্থিত থাকবেন দলের এমপি থেকে শুরু করে পৌরসভা চেয়ারম্যান পর্যন্ত জনপ্রতিনিধিরা । এ সভায় সব মিলিয়ে প্রায় পাঁচ হাজার নেতার আগমন ঘটবে বলে জানা গেছে। এতে যোগ দিতে সংশ্লিষ্টদের ইতিমধ্যে চিঠি দেয়া হয়েছে।
আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ‘এতে জনভোগান্তি এড়াতে আগত নেতাদের গণভবনে রেখেই দলের শীর্ষ নেতাদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন সভাপতি। ভিডিও কনফারেন্সে বড় বড় প্রজেক্টরের মাধ্যমে গণভবনে জড়ো হওয়া নেতাদের তা দেখার ব্যবস্থা করা হবে’।
উল্লেখ্য, আওয়ামী লীগের বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পরে এটিই দ্বিতীয় বিশেষ বর্ধিত সভা। এর আগে গত বছর ২০ মে গণভবনে আরেকটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি