সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, জুন ২৪, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ ইংল্যান্ড ফুটবল দলের খেলা দেখে মনে হচ্ছিল তারা পাড়ামহল্লার কোন দলের বিপক্ষে খেলতে নেমেছে।
এম্যাচে এত গোলের বন্যা!
মিনিটে মিনিটে পানামার গোল পোস্টে বল পাঠাছিলেন সাজান জোন্স-কেইনরা। গ্যালারীতে উপস্থিত দর্শক ও টেলিভিশন সেটের সামনে বসে যারা খেলা দেখছিলেন তাদের চোখ ছানাবড়া। এতো রীতিমতো গোলের প্লাবন।
পানামার বিপক্ষে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন হ্যাট্রিক করেছেন। এবারের বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাট্রিকের রেকর্ড।
রোববার (২৪ জুন) গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে পানামাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশরা।
এর আগে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলের জালে প্রথমার্ধে ৫ বার বল জড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি।
১৯৭৪ সালে ডিআর কঙ্গোকে ৬ গোল, একই বছর হাইতির পোল্যান্ড করে ৫ গোল।
১৯৫৪ সালে অস্ট্রিয়ার জালে সুইসরা ৫ বার বল জড়িয়ে প্রথমার্ধে অন্তত ৫ গোল দেওয়ার তালিকায় রয়েছে।
শনিবার (২৩ জুন) বেলজিয়াম-তিউনিসিয়া ম্যাচেও সমান ৭ গোল হয়।
তবে পানামার বিপক্ষে ইংলিশদের ৬ গোল এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো দলের সর্বোচ্চ স্কোর।

ম্যাচের শুরু থেকে পানামাকে চেপে ধরে সাজান জোন্স-কেইনরা। সাফল্যও আসে ৮ মিনিটেই। জন স্টোনস খেলার ৮ ও ৪০ মিনিটে ১টি করে দু’টি গোল, ইংলিশ অধিনায়ক হ্যারি কেন খেলার ২২ ও প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটে ২টি আলাদা পেনাল্টি থেকে দু’টি গোল এবং জেসে লিংগার্ড খেলার ৩৬ মিনিটে ১টি গোল করেন।
ম্যাচের ২২ মিনিটেই পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান কেইন। একের পর এক আক্রমণে কোণঠাসা পানামা। গুনেগুনে প্রথমার্ধেই পানামাকে পাঁচবার গোল হজম করতে হয়।
যা বিশ্বকাপ ইতিহাসে ইংল্যান্ডের প্রথম বড় সাফল্য।
বিরতির পর ৬২ মিনিটে আরেকটি গোল করে এবারের বিশ্বকাপে দ্বিতীয় হ্যাট্রিক করেন ইংলিশ অধিনায়ক।
এর আগে বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে ১৯৬৬ সালে জিওফ হার্ট ও ১৯৮৬ সালে গ্যারি লিনেকারের হ্যাট্রিকের ইতিহাস রয়েছে।
বিশ্বকাপে নবাগত পানামার পক্ষে প্রথম ও একমাত্র গোলটি করেন ফিলিপ বেলয়। পানামার অধিনায়কের গোলটি আসে ৭৮ মিনিটে।

টানা দুই ম্যাচ জয়ে ‘থ্রি লায়ন’ ইংল্যান্ডের শেষ ষোলো প্রায় নিশ্চিত হয়ে গেলো। আর বাদ পড়লো নবাগত পানামা। একইসঙ্গে এই গ্রুপ থেকে নকআউট প্রায় নিশ্চিত ‘রেড ডেভিল’ বেলজিয়াম। গ্রুপের অপর দল তিউনিসিয়া।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি