সিলেট | |
প্রকাশিত: 5:41 PM, June 30, 2018
মাঠে ময়দানে প্রতিবেদকঃ বাংলাদেশ ক্রিকেটের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ও ব্যাটিং পরামর্শক নেইল ম্যাকেঞ্জিকে।
কত বছরের মেয়াদে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সাথে যুক্ত হচ্ছেন সেটা এখনই নিশ্চিত নয়।
ধারনা করা হচ্ছে ৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ চলাকালীন তিনি দলের সঙ্গে যোগ দেবেন।
টাইগারদের সর্বশেষ ব্যাটিং পরামর্শক ছিলেন শ্রীংলকান থিলান সামরাবিরা। তার সঙ্গে বিসিবির চুক্তি শেষ হয়েছে ২০১৭ সালের জুলাইয়ে। এরপর থেকে বিসিবি হন্যে হয়ে ব্যাটিং পরামর্শক খুঁজছিল। অবশেষে তার সন্ধান মিলছে।
এদিকে, নেইল ম্যাকেঞ্জি সম্পর্কে বিসিবি’র নিকট থেকে এবিয়ষে কোন কিছু মিডিয়াকে জানানো হয়নি।
বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী আইসিসি সভা যোগ দিতে বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছেন। নিজামউদ্দীন ফিরলে বিষয়টি জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ম্যাকেঞ্জির বর্ণাঢ্য ক্যারিয়ার। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান দেশের হয়ে ৫৮টি টেস্ট ও ৬৪টি ওডিআই ও ২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
টেস্টে তার ৫টি সেঞ্চুরী ও ১৬টি হাফ সেঞ্চুরী রয়েছে। এছাড়া একদিনের ম্যাচে ২টি সেঞ্চুরী ও ১০টি হাফ সেঞ্চুরী হাকিয়েছেন নেইল ম্যাকেঞ্জি।
বাংলাদেশের বিপক্ষে ২০০৮ সালের ফেব্রুয়ারীতে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যানের রয়েছে ডাবল সেঞ্চুরী (২২৬)। যার টেস্ট ক্যারিয়ারে সরব্বোচ্চ রানের ইনিংস।
চট্টগ্রামের সেই টেস্টে নেইল ম্যাকেঞ্জির ব্যাটিং ওপেনিং পাটনার অধিনায়ক স্মিথ ও ডাবল সেঞ্চুরীর দেখা পেয়েছিলেন। তাদের পাটনারশীপ ছিল বিশাল ৪১৫ রানের। পেসার শাহাদাত হোসেইন রাজিবের বলে আউট হবার আগে বাংলাদেশের বিপক্ষে রেকর্ড পার্টনারশীপ করেছিলেন ম্যাকেঞ্জি ও স্মিথ।
বাংলাদেশের আবহ ও প্লেয়ারদের সম্পর্কে ভাল একটা ধারনা আছে নেইল ম্যাকেঞ্জির।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি