সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩২ পূর্বাহ্ণ, জুলাই ৩, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ এত অসাধারণ খেলা উপহার দেবার পরও যখন জয়টা হাত ছাড়া হয়ে যায়, তখন আপসোস আর হতাশা আর বেদনার বাঁধ ভেঙ্গে যায়।
সোমবার (২ জুলাই) বেলজিয়াম-জাপান শেষ ষোল ম্যাচটি রুপ নিয়েছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের এক নান্দনিক ফুটবলে।
জাপানের খেলা মন ভরিয়ে দিয়েছে। এই দারুণ খেলছিল জাপান। মনেই হয়নি এই ম্যাচ তারা এমন ভাবে হেরে যাবে। দুই গোলে এগিয়ে থাকার পরও পিছিয়ে গেল এশিয়া মহাদেশের এই যাদুময় ফুটবল উপহার দেয়া দলটি। বিশ্বকাপ আসরের কোয়ার্টার ফাইনাল খেলার আশা জাগিয়েও বিদায় নিতে হলো বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে।
এক উপভোগ ম্যাচ জমে উঠেছিল। কি ছিলনা এই ম্যাচে। উত্তেজনা, উৎকণ্ঠা, আক্রমণ, প্রতিরোধ সবমিলিয়ে রাশিয়া বিশ্বকাপের সেরা ফুটবল লড়াইয়ের এক অসাধারণ দৃশ্যপট।

সবচেয়ে মজার ব্যাপার ম্যাচের দুই দল মোট গোল করেছে পাঁচটি। সবগুলো গোলই এসেছে ম্যাচের বিরতির পর। জাপান দুই গোলে এগিয়ে থেকে পরবর্তীতে বেলজিয়ামে পরিশোধ করে অতিরিক্ত সময়ের আগের গোলে ম্যাচ জিতে নেয়। ভাগ্য কাকে বলে। জাপানের জয় স্বপ্ন দেখতে থাকা ম্যাচে আনন্দে উল্লাসে ভাসলো বেলজিয়াম।
শেষ বাঁশি বাজার মাত্র কয়েক সেকেন্ড আগে নাসের শাদলির গোলে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম। আর পুরো ম্যাচ দারুণ খেলেও শেষ ষোল থেকেই বিদায় নিলো জাপান।
বিরতি পর মাত্র ৮ মিনিটের মাথায় (৪৮ মিনিট) হারাগুচির গোলে এগিয়ে যায় জাপান। বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভেট্রোনঘেন থ্রো ঠেকাতে ব্যর্থ হলে বল পেয়ে অসাধারণ শটে বেলজিয়ামের জালে বল পাঠিয়ে দেন জাপানের হারাগুচি।
৫২ মিনিটে আবার আক্রমণে যায়জাপান। মিডফিল্ডার তাকাশি ইনুয়ির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এশিয়ার এই দলটি।

এরপরই শুরু হয় বেলজিয়ামের ম্যাচে ফেরার লড়াই, কসরত।
একের পর এক আক্রমণে জাপানি রক্ষণভাগকে ভেংগে ফেলে বেলজিয়াম। ম্যাচের ৬৯ মিনিটে হেড থেকে করা ডিফেন্ডার ইয়ান ভেট্রোনঘেনের গোলে ব্যবধান ২-১ এ নামিয়ে আনে বেলজিয়াম।
৭৪ মিনিটে সমতায় ফিরে আবার তারা। ভেট্রোনঘেনের হেড থেকে জাপানের ডি বক্সের জটলায় থাকা মিডফিল্ডার ম্যানইউ তারকা মারুয়ানে ফেল্লাইনির দারুণ হেডে গোল।
ভাবা হচ্ছিল ম্যাচ ড্র হবে। ফলে গড়াবে অতিরিক্ত ৩০ মিনিটে। কিন্তু না। তা সেই পর্যন্ত যেতে হয়নি। র্ধারিত সময়ের ৪ মিনিট তথা শেষ বাঁশি বাজার মাত্র কয়েক সেকেন্ড আগে নাসের শাদলির গোলে ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেয় বেলজিয়াম।
উভয় দলই ভাল ফুটবল খেলেছে। তবে ফুটবল গোলের খেলা। শেষ পর্যন্ত যার স্কোর বেশি সেই শেষ হাসি হাসবে। আর জাপানের মত দল আশা জাগিয়েও বিদায় নেমে।
১৯৭০ সালের বিশ্বকাপের পর এই প্রথম কোন দল ২-০ গোলে পিছিয়ে থেকেও নকআউট পর্ব পার হলো। আর আগে ১৯৭০ সালে ৩-২ গোলেই ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল জার্মানি।
বেলজিয়াম কাজানে ৬ জুলাই কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে।
ম্যাচটি বাংলাদেশ সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি