বিএনপি থেকে সেলিম বহিস্কার

প্রকাশিত: 9:42 PM, July 10, 2018

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সিসিক নির্বাচনে মেয়র প্রার্থী বদরুজ্জামান সেলিমকে বহিস্কার করেছে বিএনপি। কেন্দ্রিয় বিএনপি’র সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেলিমের বহিস্কারাদেশ জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃংখলা ভঙ্গ ও স্বার্থবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে বদরুজ্জামান সেলিমের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।

৮ জুলাই এক সংবাদ সম্মেলনে বদরুজ্জামান সেলিম বলেন,ু“১৯৭৮ সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া জাগদলের সদস্য হিসেবে রাজনীতি শুরু করেছি। পরে ছাত্রদলের জেলা সভাপতিসহ বিএনপি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছি, এখনও করে যাচ্ছি। দীর্ঘ প্রায় ৪ দশক ধরে নিষ্টার সাথে দলের নির্দেশ মেনে এসে কোনদিন ব্যতয় করিনি। এবার না হয় আমি দলের নির্দেশ অমান্য করলাম; কোনভাবেই নির্বাচন থেকে সরে দাঁড়াবো না। সিলেট জেলা ও মহানগর বিএনপি, তৃণমূল নেতাকর্মীরা আমার সাথে রয়েছেন। নগরবাসী আমার সাথে রয়েছেন।’

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় আরও ৫৮মৃত্যু, শনাক্ত ৫৬৮৩

তাঁর এ বক্তব্যের একদিনের মাথায় ৪ দশকের রাজনীতির ‘উপহার’ পেলেন বিএনপির এই নেতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ