মেডিকেল বোর্ডে খালেদার ব্যক্তিগত চিকিৎসকদের রাখা হয়নি

প্রকাশিত: ১১:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৮

মেডিকেল বোর্ডে খালেদার ব্যক্তিগত চিকিৎসকদের রাখা হয়নি

প্রভাতবেলা প্রতিবেদকঃ কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসায় সরকার গঠিত মেডিকেল বোর্ডে তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বিএনপি।

 

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান।

 

তিনি বলেন, কারা কর্তৃপক্ষের মৌখিক বার্তা অনুযায়ী মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য দেশনেত্রীর ব্যক্তিগত ৫ জন চিকিৎসকের নাম দলের পক্ষ থেকে প্রেরণ করা হয়েছিল। কিন্তু খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকদের মেডিকেল বোর্ডে রাখা হয়নি, যা বিদ্বেষপ্রসূত মনোভাবেরই বহিঃপ্রকাশ। এতে বিএনপি শুধু উদ্বিগ্নই নয়, বরং দেশনেত্রীকে চিকিৎসা না দিয়ে তাকে গুরুতর শারীরিক ক্ষতির দিকে ঠেলে দেয়ার জন্য এটি সরকারের অশুভ পরিকল্পনারই অংশ।

 

রিজভী বলেন, যেসব চিকিৎসকের নাম বিএনপি সুপারিশ করেছিল তারা চিকিৎসা শাস্ত্রের স্ব স্ব ক্ষেত্রে প্রথিতযশা। একই সঙ্গে তারা চিকিৎসাঙ্গনের সিনিয়র অভিজ্ঞ চিকিৎসক, দেশজুড়ে তাদের খ্যাতিও রয়েছে। যারা খালেদা জিয়ার চিকিৎসক হিসেবে তাকে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। দীর্ঘদিন থেকে চিকিৎসা দেয়ায় তারা খালেদা জিয়ার যে শারীরিক অসুস্থতা সে সম্পর্কে অবগত রয়েছেন।

আরও পড়ুন  "উন্নয়নের স্বার্থে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে"

 

সরকার গঠিত মেডিকেল বোর্ডে ক্ষমতাসীন দলের চিকিৎসকদের অন্তর্ভুক্তি করা হয়েছে বলে দাবি করেন রিজভী।

রিজভী বলেন, আমরা মনে করি, আওয়ামী লীগের প্রতি অনুগত্য চিকিৎসকদের অন্তর্ভুক্তকৃত মেডিকেল বোর্ডের মাধ্যমে যথাযথ চিকিৎসা ও তার শারীরিক পর্যবেক্ষণ সঠিকভাবে প্রতিফলিত হবে না।

 

সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড সরকারের নির্দেশ মতোই কাজ করবে দাবি রিজভী বলেন, এর আগেও খালেদা জিয়াকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএসএমএমইউতে নেয়া হয়েছিল। তখন তার ব্যক্তিগত চিকিৎসকদের ডাকা হলেও স্বাস্থ্য পরীক্ষার সময় তাদের রাখা হয়নি। এমনকি খালেদা জিয়ার সঙ্গেও তাদের দেখা করতে পর্যন্ত দেওয়া হয়নি।

 

তিনি বলেন, গুরুতর অসুস্থ দেশনেত্রীকে চিকিৎসা দেয়ার জন্য বিএনপি’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। তখন দেশনেত্রীর ব্যক্তিগত চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে মেডিকেল বোর্ডের মাধ্যমে তার সুচিকিৎসা এবং বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি প্রতিনিধি দলকে আশ্বাস দিয়েছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদেরকে মেডিকেল বোর্ডে অন্তর্ভুক্ত করার।

আরও পড়ুন  ৯ সেপ্টেম্বর রাজধানীতে গণমিছিল করবে বিএনপি

রিজভী বলেন, কিন্ত কার্যত সেটির প্রতিফলন ঘটেনি। কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেয়ায় এটাই প্রমান হয় যে, সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা না দিয়ে তিলে তিলে নিঃশেষ করতে চায়। এটি সরকারের অশুভ পরিকল্পনারই ইঙ্গিতবাহী।

 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনার, নির্বাহী কমিটির সদস্য অপর্না রায় প্রমুখ।

 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ