সিলেট | |
প্রকাশিত: 7:23 PM, October 31, 2018
প্রভাতবেলা প্রতিবেদকঃ সিলেটের সুরমা নদীর তীরের স্থাপনা সরাতে ব্যবসায়ীদের ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।
বুধবার (৩১ অক্টোবর) সিলেট সার্কিট হাউসের সামনে থেকে বোরহান উদ্দিন সড়ক পর্যন্ত রিটেইনিং ওয়াল এবং ওয়াকওয়েসহ রাস্তা নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজের উদ্বোধন শেষে বিভিন্ন স্থাপনা ভাঙার কাজ পরিদর্শনে গিয়ে তিনি এমন হুঁশিয়ারি দেন।
গত ২৫ অক্টোবর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তিপ্রস্তরের মাত্র পাঁচদিনের মাথায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এ প্রকল্পের কাজ শুরু করলেন।
এদিকে, প্রকল্পের উদ্বোধন শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘টেমস নদীর তীরে লন্ডন শহর যেমন, সুরমা নদী তীরবর্তী সিলেটকেও তেমন করে গড়ে তুলতেই প্রকল্পের কাজ শুরু হয়েছে’।
এসময় সার্কিট হাউজের সামনে সুরমা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা চিহ্নিত করা হয়। চিহ্নিত স্থাপনা আগামী ১০ দিনের মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে নিতে নির্দেশনা দেন তিনি।
আরিফুল হক চৌধুরী নিজে উপস্থিত থেকে সুরমার তীরে অবৈধ্য স্থাপণা ও নির্মিত সিটি করপোরেশনের পাবলিক টয়লেট বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি