কোম্পানীগঞ্জের আরপিনটিলায় গর্ত ধসে ২ পাথরশ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৯

কোম্পানীগঞ্জের আরপিনটিলায়  গর্ত ধসে ২ পাথরশ্রমিকের মৃত্যু

সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরপিন টিলায় অবৈধ ভাবে পাথর উত্তোলনকালে গর্ত ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার বিকেল ৩টার দিকে একটি গর্ত থেকে পাথর তোলার সময় আকস্মিক গর্ত ধসে পড়ে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনোয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গর্ত খুঁড়ে পাথর তোলার সময় আকস্মিক গর্ত ধসে পড়ে ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছেন বলে তারা খবর পেয়েছেন। নিহতদের লাশ উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ