সিলেট | |
প্রকাশিত: 12:56 AM, April 1, 2019
প্রভাতবেলা প্রতিবেদক:
এস এম এইচ আই ফারুক (৬৫) এফ আর টাওয়ারের জমির মালিক। আর তাসভির উল ইসলাম এফ আর টাওয়ারের বর্ধিত অংশের মালিক।
এর আগে এই দুই আসামিকে আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। শতাধিক লোক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আসামি ফারুক, তাসভির ও রুপায়ন গ্রুপের লিয়াকত আলী খান মুকুল এবং এফ আর টাওয়ার ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অসৎ উদ্দেশ্যে নির্মাণ বিধিমালা ভঙ্গ করেন। টাওয়ারের সম্পত্তি ও লোকজনের জানমালের কথা না চিন্তা করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য চরম অবহেলা করার ফলে এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে।
ওই বহুতল ভবন নির্মাণকাজ করার সময় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) তৈরি বিধিমালা সঠিকভাবে পালন করা হয়েছে কিনা এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা সঠিক ছিল কি না রিমান্ড আবেদনে তা খতিয়ে দেখতেও বলা হয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি