সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, মে ২৬, ২০১৯
সংবাদদাতা,মিশিগান: মৌলভীবাজারের বড়লেখার অধিবাসী মোহাম্মদ জয়নুল ইসলাম আমেরিকার মিশিগান ডেট্রয়েটে সন্ত্রাসীদের গুলিতেপ্রাণ হারিয়েছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ডেট্রয়েটের অধিবাসী এবং কাশ্মীর স্ট্রিটে পরিবারসহ বসবাস করতেন। তিনি পেশায় একজন ট্যাক্সিচালক ছিলেন। জয়নুল ইসলামের মৃত্যুতে পরিবারে এবং ডেট্রয়েটে বাংলা কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তার পরিবার সূত্র থেকে জানা যায়, ২৫মে তিনি তারাবির নামাজ পড়ে ট্যাক্সি ক্যাব নিয়ে বের হবার পর রাত আনুমানিক ১.৩০ থেকে ৩ টার মধ্যে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই সংবাদ লেখা পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
বিভিন্ন সুত্রমতে, আমেরিকার মিশিগানের ডেট্রয়েট সিটিতে প্রবাসী জয়নুল ইসলাম ২৫ মে তারাবিহের সালাত আদায় শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু বরণ করেন।
আজ রবিবার বাদ জোহর ডেট্রয়েট মাসজিদ আন-নুরে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
ডেট্রয়েট পুলিশ জানান, ঘটনাটি তদন্তনাধীন এবং অপরাধীকে শনাক্ত করার জোর প্রচেষ্টা চলছে।
জয়নুল ইসলাম এর বাড়ি মৌলভীবাজারের বড়লেখা থানার বর্ণি ইউনিয়নের কাজী বন্ধ গ্রামে। মৃত্যুকালে তিনি ৭ সন্তানের জনক ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি