সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২১
চট্টগ্রাম ব্যুরো♦ সীতাকুন্ডে মাবিয়া গ্রুপের চেয়্যারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম কারাগারে। মাবিয়া গ্রুপের চেয়্যারম্যান শীপ ব্রেকিং ব্যবসায়ী সীতাকুন্ডের মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ ।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সীতাকুন্ডের মাদাম বিবিরহাট শাখার ৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় সাজাপ্রাপ্ত শীপ ব্রেকিং ব্যবসায়ী মাবিয়া গ্রুপের চেয়্যারমান মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রবিবার (৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শনিবার (৬ নভেম্বর ) দিবাগত রাতে নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে মাবিয়া গ্রুপের চেয়্যারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রকাশ হাতকাটা জাহাঙ্গীরকে পাঁচলাইশ থানা পুলিশ গ্রেফতার করে সীতাকু- থানায় হস্তান্তর করেন। চট্টগ্রাম অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার হওয়া শীপ ব্রেকিং ব্যবসায়ী জাহাঙ্গীর সীতাকু- উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসূল এলাকার বাসিন্দা।
মার্কেন্টাইল ব্যাংকের আইনজীবী জাহিদুল করিম বলেন, মার্কেন্টাইল ব্যাংকের ৭ কোটি টাকার ঋণখেলাপির মামলায় আদালত মাবিয়া গ্রুপের চেয়্যারমান মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সমপরিমাণ জরিমানা ও এক বছরের কারাদ- দেন। কারাদ- হওয়ার পর থেকে পলাতক ছিলেন। সোমবার চট্টগ্রাম যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে পুলিশ গ্রেফতার করে হাজির করেন।
আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বুধবার (৩ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ বিচারক মুজাহিদুর রহমানের আদালতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড মাদাম বিবিরহাট শাখার পক্ষে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হলে আদালত শুনানি শেষে আদালত মেসার্স মাবিয়া শিপ ব্রেকার্স, মেসার্স জিলানি ট্রেডার্স, মেসার্স ফাহিম স্টিল রি-রোলিং মিলসের মালিক জাহাঙ্গীর আলম ও তার স্ত্রীর বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা দেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি