সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, জুন ২০, ২০১৯
প্রভাতবেলা প্রতিবেদক: স্কলার্স হোম শিবগঞ্জ শাখার চতূর্থ শ্রেণীর ছাত্র ফাবিয়ান চৌধুরী স্কুলের ছাদ থেকে পড়ে এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ফাবিয়ানের ‘ছাদ থেকে পড়ে যাওয়া’কে কৌশলে এড়িয়ে যাচ্ছে। তারা বলছে ‘ক্যাম্পাসে হঠাৎ অসুস্থ’ হয়ে পড়ে ফাবিয়ান। ১৯ জুন বুধবার সন্ধ্যায় হাফিজ মজুমদার ট্রাস্টের জরুরী সভা অনুষ্ঠিত হয়। স্কলার্স হোম শিবগঞ্জ শাখায় অনুষ্ঠিত সভায় এমন অভিমত প্রকাশ করেন সংশ্লিষ্টরা। চতূর্থ শ্রেণীর ছাত্র ফাবিয়ান চৌধুরী স্কুলের ছাদ থেকে পড়ে ক্যাম্পাসেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে তা স্বীকার করেননি। ড. কবীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফাবিয়ানের দূর্ঘটনাকে ‘হঠাৎ অসুস্থ’ উল্লেখ করে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়। প্রতিষ্ঠানের মেজরটিলা শাখার অধ্যক্ষ নাজমুল বারী জামালীকে আহবায়ক, সাপ্লাই শাখার অধ্যক্ষ আখতারী বেগম ও শিবগঞ্জ শাখার অধ্যক্ষ প্রাণতোষকে সদস্য করা হয় এই কমিটিতে।
কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে ঘটনা উদঘাটন করে রিপোর্ট দিতে বলা হয়।
ভানুলাল দাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানান হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি