সিলেট | |
প্রকাশিত: 12:07 PM, July 12, 2019
সংবাদদাতা,কুমিল্লা: কুমিল্লা-চাঁদপুর সড়কের লালমাই উপজেলার কেশনপাড়ে সড়ক দুর্ঘটনায় ৪ বাসযাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, এ দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন বাস যাত্রী গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে লাকসাম হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল, লালমাই উপজেলার কেশনপাড় এলাকায় চাঁদপুরমুখী একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় কুমিল্লা থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরমুখী দোয়েল পরিবহনের একটি যাত্রবাহী একটি বাস ট্রাকটিতে পেছন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি