জেলা পর্যায়ে রেলপথ সম্প্রসারণ করছে সরকার : রেলমন্ত্রী

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

জেলা পর্যায়ে রেলপথ সম্প্রসারণ করছে সরকার : রেলমন্ত্রী

 

প্রতিনিধি, ছাতক:

সরকার নিরাপদে যাতায়াতের জন্য প্রত্যেক জেলায় রেলপথ সম্প্রসারণ করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল যাতে আগামী দিনে অন্যতম একটা বাহন হিসেবে দেশের ১৬ কোটি জনগণের বন্ধু হিসেবে পাশে থাকতে পারে সরকার সে লক্ষ্যেই কাজ করছে বলে জানান তিনি।

 

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতকে দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা ‘ছাতক স্লিপার কারখানা’ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

 

মন্ত্রী আরও বলেন, ‘আমরা রেলের এই সংখ্যা অনেক বাড়াবো। সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি করবো। দেশের একমাত্র কংক্রিট স্লিপার কারখানা ছাতক কংক্রিট স্লিপার কারখানা, তা আবার চালু করবো। ভোলাগঞ্জ রোপওয়ে আমরা পরিদর্শন করেছি, কিভাবে একে কাজে লাগানো যায় তা পরিকল্পা করা হচ্ছে।’

 

তিনি বলেন- রেলের ব্যাপারে বর্তমান সরকার সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। রেলকে অনেক বেশি যুগোপযোগী ও বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের রেলকে যেন গড়ে তুলতে পারি সে চেষ্টা করছি।’

আরও পড়ুন  সিলেটের শাহপরান থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

 

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন আরো বলেন, ‘রেলওয়ের সমস্ত জায়গা, পরিত্যক্ত জায়গা ও বেদখল হওয়া জায়গা ধীরে ধীরে উদ্ধার করবো।’

 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের পূর্ব বিভাগের মহাপরিচালক মো. সামছুজ্জামান, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের উপ পরিচালক (অপারেশন) ধীরেন্দ্র নাথ মজুমদার, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের জিএম নাসির উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের প্রধান প্রকৌশলী সুভক্ত গীন, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, ছাতক সার্কেলের সহকারি পুলিশ সুপার বিল্লাল আহমদ প্রমুখ।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ