সিলেট ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২০
প্রতিনিধি,হবিগঞ্জ:
হবিগঞ্জের বানিয়াচংয়ে চার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার বালিখাল শ্যামপুর গ্রামের ছাবু রবিদাসের ছেলে ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এরশাদ রবিদাস, সদরের চানপাড়া মহল্লার মজুমদার ঠাকুরের ছেলে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. মাহমুদ ঠাকুর, দেওয়ান দিঘি দক্ষিণপাড় মহল্লার আরকান আলীর ছেলে আট মাসের সাজাপ্রাপ্ত আসামি মনসুর মিয়া, ও হিয়ালা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ১ মাসের সাজাপ্রাপ্ত আসামি আইনুল হক।
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধেই আদালত থেকে বিভিন্ন মামলায় সাজা হয়ে ওয়ারেন্ট জারি করা ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অবশেষে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠায়।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি