পদ্মা সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান

প্রকাশিত: 1:15 PM, March 10, 2020

পদ্মা সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান

 

প্রভাতবেলা ডেস্ক:

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর বসানো হলো ২৬তম স্প্যান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এ স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হলো সেতুর ৩ হাজার ৯০০ মিটার।

 

জানা গেছে, এ বছরের জুলাই মাসের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যার ২৬টি বসে গেছে।

 

এর আগে মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সোমবার (৯ মার্চ) ২৬তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশে এনে নির্ধারিত ২৮ ও ২৯ নম্বর পিলার বরাবর রাখা হয়। এরপর গতকালের কাজ শেষ করা হয়। মঙ্গলবার সকাল থেকেই শ্রমিক ও প্রকৌশলীরা স্প্যানটি পিলারের ওপর বসানোর কাজ শুরু করে।

 

বিষয়টি নিয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের জানান, সোমবার মুন্সীগঞ্জের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২৬তম স্প্যানটি নিয়ে ভাসমান ক্রেনে জাজিরার উদ্দেশে আনা হয়। আবহাওয়াসহ সবকিছু অনুকূলে থাকলে আজ স্প্যানটি পিলারে বসানো হবে।

আরও পড়ুন  শাবি হল থেকে ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

 

১৫০ মিটার দৈর্ঘ্যের ২৬তম স্প্যানটি বসে গেলে সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান হবে। এ বছরের জুলাই মাসের মধ্যে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে যার ২৬টি বসে গেছে। আগামী জুলাইয়ে সব স্প্যান বসে যাওয়ার কথা রয়েছে।

 

২০২০ সালে প্রথম স্প্যানটি বসে ১৪ জানুয়ারি। এর আগে গেল বছরের ১১ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান ও ১৮ ডিসেম্বর বসানো হয় ১৯তম স্প্যান এবং ৩০ ডিসেম্বর বলে ২০তম স্প্যানটি।

 

সিডিউল মোতাবেক চলছে সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজ। দেশের সর্ববৃহৎ সেতুটির মূল অংশের নির্মাণকাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড।

 

পাঁচ বছর আগে ২০১৪ সালের ডিসেম্বরে সেতুর কাজ শুরু হয়। ৬ দশমিক ১৫০ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে।

 

আরও পড়ুন  জাতীয় ঐক্যের মাধ্যমেই সরকারের পতনঃ মওদুদ

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ