সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে ১১ জুয়াড়ী গ্রেফতার

প্রকাশিত: 6:12 PM, March 13, 2020

সিলেটে র‌্যাবের পৃথক অভিযানে ১১ জুয়াড়ী গ্রেফতার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট নগরীর বিমানবন্দর থানার নতুন বাজার ও চার্লিবন্দরে পৃথক অভিযানে ১১ পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ ।

বৃহস্পতিবার (১২ মার্চ ) সিলেটের বিমানবন্দর থানাধীন নতুন বাজার এলাকায় র‌্যাব-৯ এর অপারেশন কমান্ডার মেজর মোঃ শওকাতুল মোনায়েম ও এএসপি নাহিদ হাসান এর নেতৃত্বে একটি আভিযানিক দল ইত্যাদি টেলিকম নামক দোকানের ভিতর অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ০৭ জন জুয়াড়ীকে গ্র্রেফতার করে র‌্যাব-৯।

অপরদিকে এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে অপর একটি আভিযানিক দল এসএমপি সিলেট এর কোতোয়ালী থানাধীন চালিবন্দর কাঁচাবাজারের মোশারফ মিয়ার ভাতের দোকানের পিছনে অভিযান চালিয়ে ০৪ জন পেশাদার জুয়াড়ীকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃতরা হলো মোঃ আক্কল হোসেন (১৯), আব্দুল খালেক (৬৫), আব্দুল (৫০), মোহাম্মদ হোসেন (৬৫), হায়দার আলী (৩৫), মোঃ আয়নাল হোসাইন (৩১), ফজলুল করিম ফজলু (৪০) আল-আমিন (২৫), মজিবর রহমান মজি (৬১) ও কবির আহমদ (৪৫), মোঃ সেলিম মিয়া (২৭) ।

আরও পড়ুন  জৈন্তাপুরে অভিযুক্ত যুব উন্নয়ন কর্মকর্তা বানিয়াচংকে বদলী

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদেরকে এসএমপি’র বিমানবন্দর ও কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া অফিসার এএসপি মোঃ সামিউল আলম ।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ