সিলেট | |
প্রকাশিত: 6:36 PM, April 7, 2020
প্রভাতবেলা ডেস্ক: যারা জীবন বাজি রেখে কাজে নিয়োজিত তাদের পুরস্কৃত করা হবে বলে । তাদের বিশেষ সম্মানী ও ইনস্যুরেন্স সুবিধা দেয়া হবে বলে। মার্চ মাসে জীবনের ঝুঁকি নিয়ে জরুরি সেবাদানকারীদের তালিকা করে বিশেষ প্রণোদনা দেয়ার ঘোষণাও দেন তিনি।
মঙ্গলবার (০৭ মার্চ) গণভবনে সিলেট ও চট্টগ্রামের ১৫ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন সরকারপ্রধান। এমন দুর্যোগে কেউ দুর্নীতি করলে একটুও ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
করোনা ভাইরাস পরিস্থিতিতে চিকিৎসা সেবা দিতে যারা শর্ত দিয়েছেন, তাদের প্রয়োজন নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যখাতে যারা নিয়োজিত আছেন, তাদের পুরস্কৃত করা হবে। কিন্তু যারা পালিয়ে আছেন, তারা এই প্রণোদনা পাবেন না।
যারা জীবন বাজি রেখে কাজে নিয়োজিত তাদের তিনি পুরস্কৃত করা হবে বলে জানিয়ে এসময় তালিকা করার নির্দেশ দেন তিনি। এছাড়া তাদের বিশেষ সম্মানী ও ইনস্যুরেন্স সুবিধা দেয়া হবে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, করোনার চিকিৎসায় নিয়োজিত নার্স ও চিকিৎসকদের জন্য পুরস্কার ও ৫ -১০ লাখ টাকার স্বাস্থ্যবীমা থাকবে। অসুস্থ হলে ২ গুণেএবং মারা গেলে ৫ গুণ বৃদ্ধি করা হবে।
যারা চিকিৎসায় নিয়োজিত ছিল না, তারা এই বীমার বাইরে থাকবেন।প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন।
যেসব ডাক্তারগণ চেম্বার করছেন না, সেসব ডাক্তরগণের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। দরকার হলে অন্য সময়ে কীভাবে রোগী দেখবেন তাও দেখে নেয়া হবে। বলে হুশিয়ারী দেন প্রধানমন্ত্রী।
আইন শৃঙ্খলা বাহিনীর জন্যেও বীমার ব্যবস্থা আছে মর্মে প্রধানমন্ত্রী আশ্বস্থ করেন।
দরিদ্র ও বেকার পরিবারগুলোর তালিকা করে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি