না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা

প্রকাশিত: 1:33 PM, April 19, 2020

না ফেরার দেশে অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা

 

আনন্দ ঝর্ণা প্রতিবেদক:

মারা গেছেন অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লীনা। দীর্ঘদিন কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ষাট বছর।

 

অভিনয় শিল্পী সংঘের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজাত শিমুল চ্যানেল আই অনলাইনকে ফেরদৌসী আহমেদ লীনার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, অনেকদিন ধরে তার দুই কিডনি ড্যামেজ ছিল। তবে তিনি অভিনয়ে নিয়মিত ছিলেন। সর্বশেষ বিটিভিতে শুটিং করেছেন।

 

সুজাত শিমুল জানান, হাসপাতালে নয়, উনি লালমাটিয়ার বাসায় মৃত্যুবরণ করেন।

 

এদিকে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন ছোটপর্দার সহঅভিনেতা-অভিনেত্রীরা। সুবর্ণা মুস্তাফা থেকে শুরু করে তানভীন সুইটি, রওনাক হাসান সহ অন্যান্যরাও লীনার আত্মার শান্তি কামনা করেন।

 

১৯৭৮ সালে ফোরদৌসী আহমেদ লীনা ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। এরপর তিনি অসংখ্য জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করে পরিচিতি পান। কাজ করেছেন বিজ্ঞাপনেও। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন। তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’।

আরও পড়ুন  ভালোবাসা দিবসে আসছে অপূর্ব-নীহার ‘মন-দুয়ারী’

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ