সিলেট ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ২০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক: সিলেটে করোনা আক্রান্ত ব্যক্তিকে খুঁজছে পুলিশ। যে ঠিকানা থেকে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল সেখানে সে নেই। শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের টিকরপাড়া গ্রামে তার বাড়ী বলে গণমাধ্যমে প্রচার হলেও এখানে তার বাড়ী নয়। জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। তবে এখানে সে থাকতো। এটা তার শ্বশুড় বাড়ী । এমনটাই বলছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ২টা )করোনা আক্রান্ত ব্যক্তিকে পুলিশ খুঁজে পায়নি।
সিলেটওসমানী হাসপাতাল ১৯ এপ্রিল রোববার নমুনা পরীক্ষার যে ফলাফল প্রকাশ করে তার মধ্যে ঐ ব্যক্তির করোনা ভাইরাস কভিড-১৯ পজিটিভ ধরা পড়ে।৩৭ বছরের ওই যুবকের শরীরে গত বৃহস্পতিবার করোনাভাইরাাসের উপসর্গ দেখা দিলে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়।
এ বিষয়ে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ রবিবার (১৯ এপ্রিল) বলেন, আজ (রবিবার) রাতে যখন জানাজানি হয় ওই ব্যক্তি করোনা আক্রান্ত, তখন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার শ্বশুরবাড়ির লোকজন বলছেন সে এখানে নেই। ধারণা করা হচ্ছে- তাকে শ্বশুরবাড়ির লোকজন লুকিয়ে রেখেছেন।
তিনি বলেন,আক্রান্ত ব্যক্তির বাড়ি টিকরপাড়ায় নয়। এখানে তার শ্বশুরবাড়ি। গত ৮-১০ দিন আগে তার মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে স্থানীয় মেম্বারসহ মুরুব্বিরা টিকরপাড়া থেকে তাকে নিজ বাড়িতে চলে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু এতোদিন তাকে প্রকাশ্যে দেখা না গেলেও সে শ্বশুরবাড়িতেই ছিলো বলে স্থানীয়রা বলছেন। সে পেশায় একজন টমটম চালক। শ্বশুরবাড়িতে থেকেই টমটম চালাতো।
করোনা শনাক্ত হওয়ার আগ পর্যন্ত আক্রান্ত ওই ব্যক্তি টিকরপাড়াস্থ তার শ্বশুরবাড়িতে ছিলেন বলে নিশ্চিত করেছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ ।
এদিকে এ রিপোর্ট লেখা ( রবিবার দিবাগত রাত ২ টা) পর্যন্ত ওই রোগীকে পুলিশ , ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করছেন বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি