সিলেট ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৬৭ জন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৫৬৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৬৭ জন। গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৬৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩১ লাখ ৯১ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৭ হাজার ৫৩৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ১০ লাখ ৭ হাজার ১৩৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৬৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি